লাখাইয়ে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১২ PM

লাখাইয়ে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০৯:৪৯:১৭ PM

লাখাইয়ে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১


হবিগঞ্জের লাখাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিখিল দাস (৫০) নামের এক ব্যক্তি নিহত। নিহত নিখিল দাস (৫০) লাখাই উপজেলার পূর্ব-বুল্লা গ্রামের দাস পাড়ার বাসিন্দা।

এছাড়া নিহত নিখিল দাসের স্ত্রীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- নিহতের স্ত্রী দীপিকা রানী দাস (৪০), উর্মিলা রানী দাস (৪০), ও উদয় ঘোষ (১৬)।

বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬ টার দিকে লাখাই উপজেলার মনতৈল ও কামরাপুরের মাঝামাঝি রাস্তায় একটি ধান বোঝাই ট্রাক্টর ট্রলি ও টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটে।

আহতদের দ্রুত হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধান বোঝাই ট্রাক্টর ট্রলিটি ভুল দিকে (রং সাইডে) গিয়ে টমটমটিকে সজোরে ধাক্কা মারে, যার ফলে ট্রাক্টরের সামনের চাকা খুলে ঘটনাস্থল থেকে ছিটকে যায়। দুর্ঘটনার পরপরই ট্রাক্টরটির চালক পালিয়ে যায়।

ঘটনাস্থলে পরিদর্শন করে দেখা যায়, জব্দকৃত ট্রাক্টর ট্রলিটি ছিল ফিটনেসবিহীন ও মারাত্মক ত্রুটিপূর্ণ-বিশেষ করে এর চাকা ও ইঞ্জিনসহ বডি ছিল জরাজীর্ণ। এই ধরনের ঝুঁকিপূর্ণ গাড়ি সড়কে চলায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন ও এই ফিটনেসবিহীন গাড়িগুলোর চলাচল নিয়ে প্রশ্ন ওঠে।

লাখাই থানা ওসি বন্দে আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্টের (আরটিএ) জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। আরটিএ সম্পন্ন হলে নিহত নিখিল দাসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ও উভয় গাড়ি থানায় জব্দ করা হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে তা গ্রহণ করা হবে বলেও তিনি নিশ্চিত করেন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর