সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

‘এ’ দলের সহকারী কোচ হচ্ছেন মোহাম্মদ আশরাফুল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৬ ০৮:৫১:১৭ পূর্বাহ্ন

‘এ’ দলের সহকারী কোচ হচ্ছেন মোহাম্মদ আশরাফুল



অবশেষে জাতীয় দলের ব্যাটিং কোচিং থেকে বাদ পড়ে ‘এ’ দলের কোচিং স্টাফ হতে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। গতকাল শনিবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে এ খবরটি শোনা গেলেও নির্ভরযোগ্যতা ছিল কম।

আজ জানা গেল, ঘটনা সত্যি। জাতীয় দলের ব্যাটিং কোচ থেকে দায়িত্ব হারানোর পর মোহাম্মদ আশরাফুলকে বাংলাদেশ ‘এ’ দলের সহকারী প্রশিক্ষক পদে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি।

মোহাম্মদ আশরাফুল নিজেই জানিয়েছেন এ তথ্য। জাগো নিউজের সঙ্গে আজ আলাপ প্রসঙ্গে মোহাম্মদ আশরাফুল জানান, বোর্ড থেকেই তাকে নিশ্চিত করা হয়েছে। বোর্ড তাকে সহকারী প্রশিক্ষক হিসেবে এ দলের সঙ্গে কাতার পাঠাতে রাজি হয়েছে বা সিদ্ধান্ত নিয়েছে।

আশরাফুলের দেওয়া তথ্য অনুযায়ী, কাতারে এ দলের অনানুষ্ঠানিক এশিয়া কাপে মোহাম্মদ সালাউদ্দিন ও সোহেল ইসলামের সঙ্গে আশরাফুলও থাকবেন কোচিং স্টাফে এবং তারা ১৫ নভেম্বর দেশ ত্যাগ করবেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর