সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

এনসিপির ক্রীড়া উইং আত্মপ্রকাশ

দায়িত্ব পাচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও এম. নাজমুল ইসলাম

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৬ ০৯:০২:৪৪ পূর্বাহ্ন

দায়িত্ব পাচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম ও এম. নাজমুল ইসলাম


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এনসিপির ক্রীড়া উইং হিসেবে 'ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স' (এনএসএ) আত্মপ্রকাশ করতে যাচ্ছে সোমবার। 

এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম ও সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আরেক পরিচালক এম. নাজমুল ইসলাম। 

রোববার (১ নভেম্বর) রাতে দলীয় সূত্র তা নিশ্চিত করেছেন। তার আগে আগামীকাল আত্মপ্রকাশের বিষয়ে বিজ্ঞপ্তি মাধ্যমে জানান।  

এসব বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক অর্থ কমিটির চেয়ারম্যান এম. নাজমুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, এটা কোনো রাজনৈতিক ব্যানারে কিছু না। সারা দেশের ক্রীড়া প্রেমী সংগঠকদের নিয়ে একসঙ্গে কাজ করা হবে। আপাতত আমি আর ফাহিম ভাই থাকছি। কাল আত্মপ্রকাশ হবে বিকেলে। এরপর ধীরে ধীরে বড় হবে।

এনসিপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বিকাল ৪টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের ৩ডি সেমিনার হলে ‌‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ এর আত্মপ্রকাশ করা হবে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেবেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর