বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে ঢাকায় পৌঁছেছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
শুক্রবার সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইটটি।
এরপর বিমানবন্দরের ভিআইপি ফটক দিয়ে বেরিয়ে আসতে দেখা যায় তাকে। তিনি সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন। কিছুদিন ধরে এই হাসপাতালটিতে চিকিৎসা চলছে সংকটাপন্ন খালেদা জিয়ার।তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন দেশি–বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদাকে লন্ডনে নিতে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে শুক্রবার ঢাকায় না পৌঁছানোয় তার যাত্রা পেছানো হচ্ছে।
সবকিছু ঠিক থাকলে এয়ার অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এরপর খালেদা জিয়ার শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে রোববার তিনি যাত্রা শুরু করবেন।
আজকের সিলেট/ডি/এসটি
আজকের সিলেট ডেস্ক 








