মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:১৫ PM

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১২/২০২৫ ০৬:৫১:২৩ PM

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আশরাফুল হক (১৯) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আশরাফুল হক ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গাড়াউক গ্রামের ফজলুল হকের ছেলে।

সোমবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, আশরাফুল মাধবপুরের একটি কারখানায় চাকরি করতেন। সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে রতনপুর নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর