সিলেট জেলা পুলিশের অভিযানে ৬৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১০ PM

সিলেট জেলা পুলিশের অভিযানে ৬৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯/১২/২০২৫ ০৭:১৭:১৯ PM

সিলেট জেলা পুলিশের অভিযানে ৬৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার


সিলেট জেলা পুলিশের দক্ষ তৎপরতায় এবং পুলিশ সুপারের সার্বিক দিক-নিদের্শনায় একযোগে উদ্ধার করা হয়েছে হারানো ৬৭টি মোবাইল ফোন। বিভিন্ন সময়ে জেলার ১১টি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল শনাক্ত করে উদ্ধার করে জেলা পুলিশের বিশেষ টিম।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, নবাগত সিলেট জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা ও তদারকির আলোকে বিভিন্ন সময়ে সিলেট জেলার ১১ টি থানার নিবন্ধিত সাধারণ ডায়েরির প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীদের হারানো মোবাইলগুলো শনাক্ত পূর্বক উদ্ধার করা হয়। মঙ্গলবার পরিচালিত অভিযানে সফলভাবে উদ্ধার করা ৬৭টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের মাঝে হস্তান্তর করেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রফিকুল ইসলাম। নিজের হারানো ফোন ফিরে পেয়ে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেন উপস্থিত মালিকরা।

এ বিষয়ে সিলেট জেলা সহকারী পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. সম্রাট তালুকদার জানান, সাধারণ মানুষের বিশ্বাসকে শক্তিশালী করতে এবং দ্রুত সেবা নিশ্চিত করতে জেলা পুলিশের এই উদ্যোগ অব্যাহত থাকবে।

মোবাইল উদ্ধার টিমের কার্যকর ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, ‘জিডি করার পর আমরা প্রযুক্তির মাধ্যমে হারানো ডিভাইসগুলো খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করি। জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।’

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর