সরাসরি চুক্তিতে ৬ বিদেশি ক্রিকেটার
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৮ AM

সরাসরি চুক্তিতে ৬ বিদেশি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৮/১২/২০২৫ ০৯:১৪:০৪ AM

সরাসরি চুক্তিতে ৬ বিদেশি ক্রিকেটার


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর সামনে রেখে দল গঠনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। টুর্নামেন্টের আগে সরাসরি চুক্তিতে ছয়জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।

রংপুরের জার্সিতে খেলবেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার ডেভিড মালান, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্স, পাকিস্তানের খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ এবং তরুণ পেসার আকিফ জাভেদ। এর মধ্যে মালান, মায়ার্স ও ফাহিম আশরাফ আগের মৌসুমে ফরচুন বরিশালের হয়ে বিপিএলে অংশ নিয়েছিলেন। অন্যদিকে খুশদিল, ইফতিখার ও আকিফ আগের আসরেও রংপুর রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন।

বুধবার এক বিবৃতিতে এ ছয় বিদেশি ক্রিকেটারের অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন এই ক্রিকেটাররা দলে যোগ দেওয়ায় ব্যাটিং ও বোলিং দুই বিভাগই আরও ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী হবে। তাদের বিশ্বাস, এই সমন্বয় বিপিএল-২০২৬ এ শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে দলকে এগিয়ে রাখবে।

রংপুর রাইডার্সের বর্তমান দল
সরাসরি চুক্তিতে দেশি: নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান।
বিদেশি: খাজা নাফি, সুফিয়ান মুকিম, ডেভিড মালান, কাইল মায়ার্স, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, আকিফ জাভেদ।

নিলাম থেকে নেওয়া খেলোয়াড়রা
লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, রকিবুল হাসান, আলিস আল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, নাঈম হাসান, মেহেদি হাসান সোহাগ, মাহমুদউল্লাহ রিয়াদ, আব্দুল হালিম, এমিলো গে ও মোহাম্মদ আখলাক।

চলতি মাসের ২৬ তারিখ সিলেটে পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসরের। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি। রংপুর রাইডার্স এবার শক্তিশালী দল নিয়ে শিরোপা লড়াইয়ে নামতে প্রস্তুত।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর