শাহপরাণের মাজার জিয়ারত করলেন তারেক রহমান
শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৮ AM

শাহপরাণের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১/০১/২০২৬ ১১:৩১:০৫ PM

শাহপরাণের মাজার জিয়ারত করলেন তারেক রহমান


সিলেটে হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত ১১ টার দিকে তার গাড়িবহর শাহপরাণ মাজার এলাকায় পৌঁছায়। এরপর তিনি দলীয় নেতাকর্মীকে নিয়ে মাজার জিয়ারত ও মোনাজাত করেন। তারপর 

এর আগে রাত ৮টা ৫২ মিনিটের দিকে তার গাড়িরবহর মাজার এলাকায় পৌঁছায়। এরপর তিনি দলীয় নেতাকর্মীকে নিয়ে মাজার জিয়ারত ও মোনাজাত করেন। তারপর হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে পবিত্র এশার নামাজ আদায় করেন।

তিনি সেখানে কিছু সময় অতিবাহিত করে হযরত শাহপরাণ (র.) এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হন।

এর আগে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটের দিকে তারেক রহমানকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার সাথে আছেন স্ত্রী জোবাইদা রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজকেরসিলেট/এএসআর

সিলেটজুড়ে


মহানগর