যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৫ কানাডিয়ান নিহত
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০০ PM

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৫ কানাডিয়ান নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ১০:৪২:০৮ AM

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৫ কানাডিয়ান নিহত


যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন। ন্যাশভিল শহরের একটি মোটরওয়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজন শিশু। তারা সবাই কানাডিয়ান নাগরিক। খবর বিবিসির।

দুর্ঘটনার আগে স্থানীয় সময় সোমবার রাত পৌনে ৮টার দিকে ন্যাশভিল বিমানবন্দরে কল করে পাইলট ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছিলেন।

ন্যাশভিল পুলিশ জানিয়েছে, ন্যাশভিল বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য বিমানটিকে অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানান, তিনি এটি করতে পারবেন না।

বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানে আগুন ধরে যায়। মূলত ন্যাশভিলে একটি কস্টকো সুপারমার্কেটের কাছে ঘাসযুক্ত এলাকায় বিমানটি আঁছড়ে পড়ে আগুন ধরে যায়।

ন্যাশভিল ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র কেন্দ্র লোনি বলেছেন, ‘বিপর্যয়কর’ দুর্ঘটনার জেরে বিমানটিতে আগুন ধরে যায় বলে প্রত্যক্ষদর্শীরা কর্তৃপক্ষকে জানিয়েছেন। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে।

আজকের সিলেট/ডিটি/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর