ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনের বিএনপি জোটের প্রার্থী জমিয়ত কেন্দ্রীয় সভাপতি উবায়দুল্লাহ ফারুক বলেছেন, ভোট নিরিবিলি হচ্ছে, এখনো সামনে আসেনি কোনো সমস্যা ।
বৃহস্পতিবার কানাইঘাটের কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভোটারদের ভোট কেন্দ্রে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট দিন। বাড়িতে বসে থাকলে এটা দায়িত্বহীনতা হবে। আমি আশা রাখব সবাই আসবেন এবং পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবেন।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








