সিলেট-১ আসনে মুক্তাদিরের বিজয়ে নগরবাসীকে কয়েস লোদীর অভিনন্দন ও কৃতজ্ঞতা
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ AM

সিলেট-১ আসনে মুক্তাদিরের বিজয়ে নগরবাসীকে কয়েস লোদীর অভিনন্দন ও কৃতজ্ঞতা

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৪/০২/২০২৬ ০৭:৫৩:২৬ PM

সিলেট-১ আসনে মুক্তাদিরের বিজয়ে নগরবাসীকে কয়েস লোদীর অভিনন্দন ও কৃতজ্ঞতা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সিলেট নগরবাসীকে প্রাণঢালা অভিনন্দন, ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

এক বিবৃতিতে কয়েস লোদী বলেন, সিলেটের সচেতন জনতা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করেছেন। শত বাধা-বিপত্তি উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে এক মাইলফলক হয়ে থাকবে। তিনি আরও বলেন, এই বিজয় কেবল খন্দকার আব্দুল মুক্তাদিরের নয়, এই বিজয় সিলেটের আপামর জনতা এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে দায়িত্বরত পোলিং এজেন্ট, দলীয় নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্টদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর