সবাইকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহবান জানিয়ে সিলেট ১ আসনে আওয়ামীলীগের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন,সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। কোথাও কোন অপ্রিয়কর ঘটনার খবর পাওয়া যায়নি। নৌকাকে ভোট দিলে উন্নয়নের ধারাবাহিক অব্যাহত থাকবে। গত সিলেট সিটি নির্বাচনে ৪৬ শতাংশ ভোট পরেছিলো, এটি ভালো। আর আমেরিকার নির্বাচনের একবার এসেছে ৩৮ এবং একবার এসেছে ৪৪ শতাংশ। টানা ছুটির কারনে ভোটারদের উপস্তিতির কিছুটা কম হতে পারে। তবে ভোটার উপস্থিতির ব্যাপারে আমি আশাবাদি।
রোববার সকাল ১০টায় বন্দরবাজার দুর্গাকুমার পাঠশালা ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, সিলেট ১ আসনে তার সঙ্গে ভোট লড়ছেন সম্মিলিত সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল বাসিত (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)-এর প্রার্থী ইউসুফ আহমদ (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক (মিনার) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী (প্রতীক)।
আজকের সিলেট/এসটি
নিজস্ব প্রতিবেদক 








