আন্দোলনে পালিয়ে যাওয়া নেতাদের নিয়ে পংকি‌'র বিস্ফোরক মন্তব্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ AM

আন্দোলনে পালিয়ে যাওয়া নেতাদের নিয়ে পংকি‌'র বিস্ফোরক মন্তব্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০২/২০২৬ ০৪:২৯:২৭ PM

আন্দোলনে পালিয়ে যাওয়া নেতাদের নিয়ে পংকি‌'র বিস্ফোরক মন্তব্য


জুলাই আন্দোলনের সময় সিলেটের বিএনপির একাধিক নেতা দেশ ছেড়ে পালিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আব্দুল কাইয়ুম জালালি পংকি। 

সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ আরও অনেক নেতা দেশ ত্যাগ করেছিলেন।

তিনি বলেন, আমরা আন্দোলনের সময় বিভিন্নভাবে নির্যাতন ও যন্ত্রণা সহ্য করেছি। সেই সংগ্রামের মধ্য দিয়েই দেশকে স্বাধীন করেছি। কিন্তু স্বাধীনতার পর অনেকেই দেশে ফিরে এসে আবার নেতৃত্বের আসনে বসেছেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর