সফট ওপেনিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করল ‘সিলেট রিজেন্সি লি. হোটেল এন্ড রেস্টুরেন্ট’
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৬ AM

সফট ওপেনিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করল ‘সিলেট রিজেন্সি লি. হোটেল এন্ড রেস্টুরেন্ট’

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ০৩:৫৮:৫১ AM

সফট ওপেনিংয়ের মাধ্যমে যাত্রা শুরু করল ‘সিলেট রিজেন্সি লি. হোটেল এন্ড রেস্টুরেন্ট’


সফট ওপেনিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে থ্রি-স্টার মানসম্পন্ন সিলেট রিজেন্সি লি. হোটেল এন্ড রেস্টুরেন্ট। 

রোববার পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনের মধ্য দিয়ে নগরীর আম্বরখানা পয়েন্টের শাহজালাল মাজার রোডে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন সিলেট রিজেন্সি লি. ও ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে-এর সম্মানিত পরিচালক মো. কাওসার জাহান কয়সর, বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট রিজেন্সি লি.-এর পরিচালক মো. আব্দুর রকিব, সাবেক ব্যাংকার ও পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, তরুণ উদ্যোক্তা ও পরিচালক (আইটি) মো. জাহিদ হাসান, পরিচালক (লজিস্টিক) মো. সাইফুল আলম, আম্বরখানা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গুলজার আহমদ, সিলেট জেলা সি অ্যান্ড এফ এজেন্ট গ্রুপের সভাপতি মো. বশিরুল হক, ফ্রিডম মেডিকেলের-এর চেয়ারম্যান ডা. মো. রহিস উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী খালেদ আহমদ, আবুল বাসার শাকু, রাজু আহমদ, সাইফ আহমদসহ আরও অনেকে।

এছাড়া শেয়ারহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন মো. হোসেন বাবর, হাফিজুর রহমান, হাফিজ আলী, পাথর ব্যবসায়ী মো. কামরুজ্জামান ও বুলবুল আহমদ। ইফতার ও দোয়া মাহফিলে শহরের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে রিয়াজুর জান্নাত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সিলেট একটি আধ্যাত্মিক ও পর্যটন নগরী হিসেবে দেশে-বিদেশে সুপরিচিত। দেশি-বিদেশি উদ্যোক্তাদের উদ্যোগে প্রতিষ্ঠিত সিলেট রিজেন্সি লি. আধুনিক সেবা, মানসম্মত খাবার এবং অতিথিপরায়ণতার মাধ্যমে সিলেটে পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নতুন এই প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন সবাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট রিজেন্সি লি.-এর চেয়ারম্যান ও সিলেট জেলা সি অ্যান্ড এফ এজেন্ট গ্রুপের সাধারণ সম্পাদক তরুণ উদ্যোক্তা মো. শামসুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের ইনচার্জ অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মুসতাক আহমদ মজুমদার। দোয়া পরিচালনা করেন আম্বরখানা পয়েন্ট মসজিদের পেশ ইমাম হাফিজ মুফতি সালেহ আহমদ।

ইফতার ও দোয়া মাহফিল শেষে অতিথিরা নতুন এই হোটেল ও রেস্টুরেন্টের সার্বিক সাফল্য কামনা করেন এবং প্রতিষ্ঠানটির উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর