আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক), সিলেট-এর উদ্যোগে মানবতার সেবায় এক ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে চলাচলে অক্ষম ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ,দুটি দম্পতিকে বিবাহোত্তর সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় নগরীর আলমপুরস্থ ফিজা এন্ড কোং-এর কনফারেন্স হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসক'র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান রকিব আল মাহমুদ।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মারজান খান । এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয় হয়।
আসক'র সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুর রহিম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাইন্স এন্ড টেকনলোজি বিভাগের প্রধান প্রফেসর ড. নজরুল হক চৌধুরী।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ও আসকের উপদেষ্টা এডভোকেট সৈয়দা শিরিন আক্তার,ফিজা এন্ড কোম্পানির চেয়ারম্যান জহিরুল ইসলাম,আসকের উপদেষ্টা মো: মামুন রশীদ ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল,আসক সিলেট বিভাগীয় কমিটির সভাপতি এম এ ওয়াদুদ আল মামুন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,আসকের সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. নজরুল হক চৌধুরী বলেন,আইন সহায়তা কেন্দ্র-আসক মানুষের কল্যাণে কাজ করছে।এটি একটি মহৎ কাজ।তিনি আসক'র কার্যক্রমের প্রশংসা করে বলেন,এই কাজকে সমাজের সর্বত্র ছড়িয়ে দিতে হবে।তিনি বলেন,সমাজে অনেক সংস্থা ও ব্যাক্তি মানবতার কল্যাণে কাজ করছে। সেই দিক থেকে আইন সহায়তা কেন্দ্র'র কর্মসূচিতে ব্যাতিক্রমী ও স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য আছে।মানুষের মৌলিক মানবাধিকার রক্ষায় আসক কাজ করছে।সমাজের নিগৃহীত অসহায় মানুষকে নানাভাবে আইনী সহায়তা দিচ্ছে। তিনি আসক'র কার্যক্রমের ব্যাপক প্রচার ও প্রসারের আহবান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ। অতিথিবৃন্দ নিজ হাতে এসব হুইল চেয়ার তুলে দেন, যা উপস্থিত সকলের মধ্যে মানবিক আবেগ সৃষ্টি করে।এছাড়া নবদম্পতিকে সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানানো হয়।
অনুষ্ঠানে জেলা ও বিভাগের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা কমিটির পক্ষ থেকে এড. মোজাম্মেল আলী, এড. দিদার আহমেদ, পারভেজ আহমেদ,সাজু মিয়া,সোনারা আক্তার সোনিয়া, জয়নাল হক ,মো: পারভেজ আহমদ ,সাইদু মিয়া, মারজান খান,আলিম উল্ল্যাহ,সিদ্দিকুর রহমান আরও অনেকে উপস্থিত ছিলেন।বিভাগীয় কমিটির পক্ষ থেকেও এড. সাইফুর রহমান, মনিরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, রেজাউল আজিজ সজীবসহ ,বিমল দেব, লিপা বেগম ,হাফিজা জান্নাত ওয়াহিদা,আলিম উল্ল্যাহ,সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ও মানবাধিকারকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে রকিব আল মাহমুদ বলেন,মানবাধিকার প্রতিষ্ঠা ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই আসকের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।উল্লেখ্য, এ আয়োজনের মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি শক্ত বার্তা প্রদান করা হয়েছে বলে আয়োজকরা জানান।
আজকের সিলেট/এপি
নিউজ ডেস্ক 








