ভারতীয় অভিনেত্রী ও বিগ বস ২-এর প্রাক্তন প্রতিযোগী সম্ভাবনা শেঠ। বিয়ের প্রায় ১০ বছর পর তিনি মা হতে চলেছেন তিনি। জীবনের এই সুখবর তিনি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন।
অভিনেত্রী জানিয়েছেন, স্যারোগেসির মাধ্যমে তার পরিবারে এই নতুন সদস্য আসছে। স্বামী অবিনাশের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি এই ঘোষণা দেন।
ছবিতে দুইজনকে একটি সংবাদপত্র হাতে দেখা যায়, যেখানে লেখা ছিল, ‘আমরা গর্ভবতী’ এবং ‘শীঘ্রই আসছে’।
এর পাশাপাশি তিনি শিশুর জুতো, আলট্রাসনোগ্রাফির ছবি এবং পারিবারিক মুহূর্তও শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে সম্ভাবনা লেখেন, ‘আমরা গর্ভবতী। আমাদের মিষ্টি গল্পটি এখন প্রযোজনায়, প্রেম, আশা এবং সারোগেসির মাধ্যমে। কাউন্টডাউন শুরু হয়ে গেছে।’
উল্লেখ্য, ২০১৬ সালে সম্ভাবনা শেঠ ও অবিনাশ দ্বিবেদীর বিয়ে হয়। এর আগে ২০২৪ সালে তিনি গর্ভধারণের পর দুঃখজনকভাবে গর্ভপাতের শিকার হন। সেই সময় তিনি আবেগঘনভাবে বিষয়টি ভক্তদের জানিয়েছিলেন। তবে নতুন সুখবর সামনে আসতেই সামাজিকমাধ্যমে তাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্ত ও সহকর্মীরা। গওহর খান, ভারতী সিংসহ অনেক তারকাই তাকে অভিনন্দন জানিয়েছেন।
আজকের সিলেট/ডি/এসটি
বিনোদন ডেস্ক 








