নগরীতে ৩২ ঘণ্টার অভিযানে ৯৩ জন গ্রেফতার
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ PM

নগরীতে ৩২ ঘণ্টার অভিযানে ৯৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ০২:৫২:০৪ PM

নগরীতে ৩২ ঘণ্টার অভিযানে ৯৩ জন গ্রেফতার


সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণে ধারাবাহিক অভিযান চালিয়ে ৯৩ জনকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত আসামি, ছিনতাইকারী ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা।

সোমবার সিলেট মহানগর পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত ৯৩ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ১১ জন, পরোয়ানাভুক্ত আসামি ৬ জন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১ জন, সন্দেহভাজন ১২ জন, মহানগর পুলিশ আইনে ৫১ জন এবং একজন ছিনতাইকারী রয়েছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

অপরাধ দমনে মহানগর পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর