সিলেটে অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর-কে কাব্যহিত সংঘের সংবর্ধনা
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:১৯ PM

সিলেটে অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর-কে কাব্যহিত সংঘের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/০৪/২০২৬ ০২:২৯:০১ PM

সিলেটে অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর-কে কাব্যহিত সংঘের সংবর্ধনা


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার নবনির্বাচিত সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর-কে সংবর্ধনা প্রদান করেছে ধর্মীয় সংগঠন 'কাব্যহিত সংঘ'। রবিবার রাত ১০টার দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে তাকে এই সংবর্ধনা জানানো হয়।

কাব্যহিত সংঘের সভাপতি রাতুল বাগচীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমিত দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে একইসাথে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার নবনির্বাচিত সদস্য ও কাব্যহিত সংঘের নেতৃবৃন্দ টপিরানী নাথ, পলি ভট্টাচার্য এবং জনি কান্ত শর্মাকেও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কাব্যহিত সংঘের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, হৃদয় বিশ্বাস, সানি কান্ত শর্মা, মনোজ চন্দ জয়, মুন্না দে, জয় দত্ত, প্রসেনজিৎ সকার, জীবন বৈদ্যসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা শাখার সদস্য সচিব হিসেবে তার এই নতুন পথচলা সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করবে।

সংবর্ধিত অতিথির বক্তব্যে অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর কাব্যহিত সংঘের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সামাজিক ও ধর্মীয় কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর