ছবিঃ আজকের সিলেট
আমিরাতের শারজাহে ইউজড স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশন’ আয়োজিত স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনালে আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম এফসির মুখোমুখি হবে সিলেট এফসি৷
টূর্নামেন্টের প্রথম পুরস্কার বিশ্বের অন্যতম বিলাসবহুল ব্র্যান্ড ‘মার্সিডিজ বেঞ্জ কার’ গাড়ি জিততে লড়বে এই আসরের শক্তিশালী দুই দল। প্রবাসীরা জমজমাট ফাইনাল ম্যাচ উপভোগ করবেন এমনটাই বলছেন আয়োজকরা৷
ফাইনালকে সামনে রেখে সিলেট এফসি ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। সিলেট এফসিকে সাপোর্ট করতে এগিয়ে এসেছেন সিলেট বিভাগের কমিউনিটি নেতৃবৃন্দ, গড়ে তুলেছেন সিলেট এফসি টিম সমন্নয় কমিটি।
রবিবার (২৬শে এপ্রিল) শারজাহের স্পোর্টস গ্রাউন্ডে সিলেট এফসির প্রস্তুতি দেখতে উপস্থিত ছিলেন সিলেট কমিউনিটি নেতা বদরুল ইসলাম চৌধুরী সিআইপি, হাবিবুর রহমান হাবিব, হাজী শফিকুল ইসলাম, হাজী তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, সালেহ আহমদ সিআইপি, নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল লতিফ, মোহাম্মদ নাসিরুল হক, আবদুল মতিন, আলহাজ্ব আলিম উদ্দিন, মোহাম্মদ আল কামিন, মোহাম্মদ শাহ্ আলম, নজরুল ইসলাম লিটন তালুকদার, সালেহ আহমদ তালুকদার, শাহিন আহমদ, জালাল উদ্দিন মন্তর, আব্দুর রউফ সোহেল, আবুল হাসনাত, মনিরুল ইসলাম, সাইদুল মুকিত, ও সাংবাদিক আমিনুল হক সহ আরো অনেকে।
শারজাহর জনপ্রিয় সংগঠন ‘ইউজড স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশন’ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে রাজকীয় পুরস্কার থাকায় খেলোয়াড় ও দর্শকদের মাঝে বাড়তি রোমাঞ্চ যোগ করেছে। প্রথম পুরস্কার বিলাসবহুল ব্র্যান্ড ‘মার্সিডিজ বেঞ্জ’ কার। এছাড়া রানার-আপ দলের জন্য থাকছে ৫ হাজার দিরহাম নগদ অর্থ।
বৃহস্পতিবার ফাইনালে সিলেটের সকল প্রবাসীকে মাঠে এসে টিমকে সাপোর্ট দেওয়ার আহবান জানিয়েছেন সমন্নয় কমিটি। এছাড়া দুবাই, আজমান ও শারজাহ থেকে মাঠে আসার জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছে।
UAE
আমিনুল হক খোকন 








