শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

ভূমধ্যসাগরে প্রাণ হারানো ফাহিমের বাড়িতে দোয়ারাবাজার'র ইউএনও

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ১০:০০:২৬ অপরাহ্ন

ভূমধ্যসাগরে প্রাণ হারানো ফাহিমের বাড়িতে দোয়ারাবাজার'র ইউএনও


ভূমধ্যসাগরে মর্মান্তিকভাবে প্রাণ হারানো দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের কবিরনগর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্র ফাহিম (১৯)-এর বাড়িতে তাঁর পরিবারের খোঁজ নিতে যান দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহ।

রবিবার তিনি নিহত ফাহিমের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণের আহ্বান জানান।

উল্লেখ্য, মোহাম্মদ আব্র ফাহিম উন্নত জীবনের আশায় বিদেশে পাড়ি জমাতে গিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় মর্মান্তিকভাবে প্রাণ হারায়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা জানান, ফাহিম ছিলেন ভদ্র ও মেধাবী যুবক। তার এমন করুণ মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় গভীর শোক বিরাজ করছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর