তেল না পেয়ে তাণ্ডব: পাম্পকর্মীকে মারধর ও বেঁধে নেওয়ার হুমকি, ভাইরাল ভিডিওতে তোলপাড়
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ AM

তেল না পেয়ে তাণ্ডব: পাম্পকর্মীকে মারধর ও বেঁধে নেওয়ার হুমকি, ভাইরাল ভিডিওতে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৪/২০২৬ ০৪:১৩:৫২ PM

তেল না পেয়ে তাণ্ডব: পাম্পকর্মীকে মারধর ও বেঁধে নেওয়ার হুমকি, ভাইরাল ভিডিওতে তোলপাড়

তেল না পাওয়ায় সিলেটের একটি পেট্রোল পাম্পের কর্মচারীকে মারধর ও বেঁধে নেওয়ার হুমকি দিয়েছেন রবিউল খান নামের এক মোটরসাইকেল আরোহি। 

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে এবং তার অশোভন আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

ভিডিওতে দেখা গেছে, রবিউল খান কর্মচারিদের অকথ্য গালিগালাজ করছেন এবং তাদের বাড়িতে বেধে নেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি স্থানীয় ভাষায় বলেন, ইনো ব্যবসা করতে অইলে তেল দিতে অইবো, ইকান মগের মুল্লুক নায়।

পাম্পে পুলিশের উপস্থিতি থাকলেও যুবকের অবৈধ আচরণের প্রতি তারা নির্বিকার ছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

ঘটনাস্থল এবং ভিডিওটি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় স্থানীয় মানুষজন ও নেটিজেনরা উদ্বিগ্ন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে

মহানগর