সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ২০১২ সালের ৩ এপ্রিল গুম হয়েছে। ১৪ বছয়ে হয়ে গেলেও এখন ও কোনো হদিস মিলেনি। নিখোঁজ দিনারকে খুঁজে পাওয়ার কামনায় পরিবারের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার নগরীর উপশহরস্থ বড় বোনের বাসভবনে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতেখার আহমদ দিনারের ছোট বোন ও সিলেট জেলা মহিলাদলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না বলেন, আমার ভাই ইফতেখার আহমদ দিনারকে ফ্যাসিস্ট সরকার গুম করেছে। আজ ১৪ বছর পেরিয়ে গেছে, কিন্তু আমরা এখনো তাকে ফিরে পাইনি। এই দীর্ঘ সময় ধরে একটি পরিবার কী ভয়াবহ কষ্টের মধ্যে দিন কাটায়—তা ভাষায় প্রকাশ করার মতো নয়।
তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা হাজার হাজার মানুষকে গুম খুন ও হত্যা করে আজ দেশ ছেড়ে ভারতে অবস্থান করছে। তার শাসনামলে মানুষ ১৬ বছর মাথা তুলে কথা বলতে পারেনি। গোটা দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আমাদের ভাইকে ফিরে পেতে চাই। দিনারসহ সকল গুম হওয়া মানুষের সন্ধান দিতে হবে। এ দেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীর বলেন, আদর্শে গড়া সাহসী সৈনিক ইফতেখার আহমদ দিনার আমাদের প্রিয় ভাই। ফ্যাসিস্ট শাসনামলে তাকে গুম করা হয়েছে—কিন্তু আজও আমরা তার কোনো খোঁজ পাইনি। এই নিখোঁজের বেদনা শুধু তার পরিবারের নয়, পুরো গণতন্ত্রকামী মানুষের। আমরা বারবার দাবি জানিয়েছি, দিনারসহ সকল গুম হওয়া মানুষের সন্ধান দিতে হবে এবং দায়ীদের বিচারের আওতায় আনতে হবে।
উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি হাজী শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজীব, সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, আব্দুল লতিফ, আনোয়ার হোসেন মানিক, শামিম আহমদ, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, অলিউর রহমান শামীম, হাজী মোহাম্মদ আব্দুল হাই, রেজাউল করিম নাচন, বুরহান উদ্দিন, দেলোয়ার হোসেন দ্বারা বদলু, শাহ রুমেল, দিদার হোসেন রুবেল, ইমন উদ্দিন অপু, ইফতেখার আহমদ শিহাব, বজলুর রহমান ফয়েজ, মহিবুর রহমান মুহিব, পারভেজ আহমদ, শামীম আহমদ চৌধুরী, মইনুল ইসলাম, আজির উদ্দিন আজির, ফয়সল আহমদ, মকসুদ আহমদ, মিজানুর রহমান নেছার, ফখরুল ইসলাম রুমেল, আশিক আহমদ, মইনুল ইসলাম মইনুল, কবির আহমদ, এমাদুর রহমান এমাদ, শফি আহমদ খান, জাহাঙ্গীর আলম বাবুল, মাসরুর রাসেল, নুরুল আলম, আজিজুর রহমান খালেদ, মোঃ সুহেদুল ইসলাম সুহেদ, তাহমিদ মুবিন, এম এইচ মাহতাব, এম এ খায়ের চৌধুরী বেলাল, হাফিজ আহমদ, কামরুল ইসলাম, আবু রায়হান রাজু, শামসুদ্দিন শুভ, আল আমিন আহমদ স্বপন, আশরাফ উদ্দিন আসব, আলী হোসেন সাব্বির আহমদ, সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, বিলকিস আক্তার, সৈয়দা তানিয়া আহমেদ, নাজমা বেগম, ফারজানা আক্তার পপি, পারভীন আক্তার, রওশন আরা সিদ্দিকা নুপুর, জান্নাত খান, দিবা রানী দে প্রমুখ।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








