প্রকাশ্যে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষকের কাছ থেকে টাকা ছিনতাই
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১২ AM

প্রকাশ্যে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষকের কাছ থেকে টাকা ছিনতাই

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৪/০৪/২০২৬ ০৯:৪৮:১০ PM

প্রকাশ্যে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষকের কাছ থেকে টাকা ছিনতাই


সিলেটে এবার প্রকাশ্যে শিশুসন্তানের গলায় ছুরি ধরে ছিনতাইয়ের শিকার হয়েছেন একজন শিক্ষক। 

শনিবার বিকেল পৌনে ৩টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকা এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার শিক্ষক সিলেটের বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক অহী আলম রেজা। 

এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

অহী আলম রেজা জানান, দুপুরে নিজের ৩ বছরের ছেলেকে নিয়ে আম্বরখানা পয়েন্ট থেকে শাহী ঈদগাহ এলাকায় ডাক্তার দেখানোর উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিক্সায় উঠেন। এসময় অটোরিক্সায় চালকের পাশে একজন ও পিছনে একজন যাত্রী ছিলেন। 

তিনি বলেন, ‘আমরা অটোরিক্সার পিছনের সিটে উঠার পর ডাকপাশে একজন যাত্রী উঠে, এবং একটু পরেই আরেকজন যাত্রী উঠেন বামপাশে। অটোরিক্সা ছেড়ে দেয়ার পর একজন আমাকে বলে কথা না বলতে এবং পকেট থেকে ছুরি বের করে আমার ছেলের গলায় ধরে আমার কাছে থাকা ২২ হাজার টাকা নিয়ে যায়। তবে তারা মোবাইল নেয়নি। তারপর শাহী ঈদগাহে আমাদের নামিয়ে দেয়।’

এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ছিনতাইয়ের বিষয়টি অবগত হয়ে আম্বরখানা ফাঁড়ির একজন উপ-পরিদর্শক ইতিমধ্যে ভুক্তভোগীকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ। দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর