ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবন্ধে শান্তির চুক্তির আলোচনায় চলমান অচলাবস্থার মধ্যে নতুন করে এ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, নিষেধাজ্ঞা আরোপ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের অবৈধ তহবিল স্থানান্তর করা হয়েছে। এসব অর্থ ইরানের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সহায়তা করেছে।
আজকের সিলেট/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








