রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৪৯ PM

রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৬ ০৯:৪০:২৪ AM

রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন জিৎ


ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনের পর থেকেই টালিউড অভিনেতা জিৎকে ঘিরে আলোচনা থামছেই না। রাজনৈতিক পালাবদলের এই সময়ে তার উপস্থিতি ঘিরে তৈরি হয় নানা প্রশ্ন।

বিশেষ করে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানে তাকে দেখা যাওয়ার পরই শুরু হয় জোর আলোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কি রাজনীতিতে যোগ দিচ্ছেন অভিনেতা? এই জল্পনার মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন জিৎ।

সহকারীর মাধ্যমে পাঠানো লিখিত বার্তায় তিনি বলেন, ‘জয়ী দল এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাকে শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণকে সম্মান জানিয়ে আমি উপস্থিত ছিলাম। পাশাপাশি তাকে শুভেচ্ছা জানানোও আমার দায়িত্ব বলে মনে করেছি।’

শপথ অনুষ্ঠানে জিতের উপস্থিতি নতুন কিছু নয় বলেও উল্লেখ করেন তিনি। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন বলে মনে করিয়ে দেন অভিনেতা।

জিতের কথায়, ‘আমার এই উপস্থিতিতে রাজনৈতিক রং খোঁজার প্রয়োজন নেই। আমি এখনও কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই।’

সাদা পাঞ্জাবি-চোস্ত এবং গেরুয়া উত্তরীয় পরে শপথ অনুষ্ঠানে অনুষ্ঠানে যোগ দেন জিৎ। মঞ্চে তার উপস্থিতি নজর কাড়ে দর্শক ও আমন্ত্রিতদের। তবে সমস্ত জল্পনার ইতি টেনে অভিনেতা জানিয়ে দিলেন- রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা আপাতত নেই তার।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর