এআই সংস্থার বিরুদ্ধে উর্বশীর ৭০০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ PM

অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ

এআই সংস্থার বিরুদ্ধে উর্বশীর ৭০০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ১০:২৬:৫৮ AM

এআই সংস্থার বিরুদ্ধে উর্বশীর ৭০০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি


কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিস্তারের মধ্যেই নিজের নাম, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহারের অভিযোগ তুলে আইনি পথে হাঁটছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি ‘এআই’ সংস্থা এসব উপকরণ ব্যবহার করে ব্যবসা করেছে বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে উর্বশী রাউতেলা ও তার টিমের পক্ষ থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে অভিযুক্ত সংস্থাটির নাম প্রকাশ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবেও বড় অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে। প্রাথমিকভাবে এই দাবির পরিমাণ ৭০০০ কোটি টাকা পর্যন্ত হতে পারে বলে জানিয়েছে উর্বশীর টিম।

তাদের অভিযোগ, অভিনেত্রীর অনুমতি ছাড়াই তার নাম, ছবি ও ভিডিও ব্যবহার করেছে সংস্থাটি। এসব উপকরণকে ঘিরে ব্যবসা করে প্রতিষ্ঠানটির মূল্য কয়েকশো কোটি টাকা নয়, কয়েকশো কোটি ডলারে পৌঁছেছে বলেও দাবি করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট সংস্থার উদ্দেশে বিবৃতিতে কঠোর বার্তাও দিয়েছে উর্বশীর টিম। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তারকাদের পরিচয় ও ব্যক্তিগত অধিকার নিয়ে নতুন ধরনের আইনি প্রশ্নও সামনে এসেছে।

কোনও অভিনেতা বা অভিনেত্রীর মুখ, নাম কিংবা পুরনো ভিডিও ব্যবহার করে এআইয়ের মাধ্যমে নতুন কনটেন্ট তৈরি করা হলে সেই কনটেন্টের অধিকার কার প্রযুক্তির অগ্রগতির সঙ্গে এই প্রশ্নটিও ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অনুমতি ছাড়া এমন ব্যবহার হলে ব্যক্তির অধিকার কীভাবে সুরক্ষিত হবে, তা নিয়েও তৈরি হচ্ছে আইনি জটিলতা।

উর্বশী রাউতেলাকে সম্প্রতি ‘ইনস্পেক্টর অবিনাশ’-এর দ্বিতীয় সিজনে দেখা গেছে। এর আগে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করেন তিনি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর