সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদে ইফতারি না পাওয়ায় দু' পক্ষে সংর্ঘষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত পাবেল মিয়া (২৩) কে সুনামগঞ্জ সদর হাসপাতালে, আরো আহত ৪জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে ঘটনাটি ঘটে।
গ্রামবাসী জানায়, মন্দিয়াতা গ্রামের ময়না মিয়া সমজিদে ইফতারি দেয়। ইফতারি বিতরণ করার সময় সবাই পেলেও গ্রামের সাজিনুর মেম্বারের চাচাত ভাই রহিছ মিয়া পাননি। এনিয়ে কথা-কাটাকাটি এক প্রর্যায়ে রহিছ মিয়া দেশীয় অস্ত্রসস্ত্রসহ তার লোকজন নিয়ে ময়না মিয়া ও তার বসতবাড়িতে হামলা চালায় এসময় ময়না মিয়ার লোকজন তাদের বাধা দেয়ার চেষ্টা করলে দু পক্ষে লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়।
তাদের মধ্যে ফেরদৌসা বেগম(৫০), জামরুল মিয়া(২৫),পারুল বেগম (৫০),সালমান মিয়া (১৯),মুন্না মিয়াকে (১৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। গুরুতর আহত পাবেল মিয়াকে (২৩) আশঙ্কাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
আজকের সিলেট/বিএন/ডি/এসটি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








