সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

মধ্যনগরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৪ ১২:২৯:৪৯ অপরাহ্ন

মধ্যনগরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় টনি তালুকদার (১৮) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত টনি উপজেলার মাছিমপুর গ্রামের পল্লী চিকিৎসক শৈলেন্দ্র তালুকদার ঝন্টুর কনিষ্ঠ পুত্র।

বুধবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতের কোন একসময় বসত বাড়ীর আমগাছের ডালের সাথে গরু বাঁধের রশ্মি দিয়ে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।

মধ্যনগর থানার ওসি মোঃএমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

আজকের সিলেট/প্রতিনিধি/এসটি

সিলেটজুড়ে


মহানগর