ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা বাসে পেছন থেকে আরেক বাসের ধাক্কা, নিহত ২
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৪৩ PM

ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা বাসে পেছন থেকে আরেক বাসের ধাক্কা, নিহত ২

সংবাদদাতা

প্রকাশিত: ৩১/০৫/২০২৬ ০৪:৫১:৩৬ PM

ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা বাসে পেছন থেকে আরেক বাসের ধাক্কা, নিহত ২


ওসমানীনগরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ‘যাতায়াত’ পরিবহনের বাসচালক সোহেল (৩০) এবং তার সহকারী (হেলপার) ইমন (২০)।

রোববার ভোরে উপজেলার তাজপুর বাজারের পূর্ব পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে সিলেটমুখী ‘যাতায়াত’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-০৬০২) সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক দিয়ে আসা ঢাকাগামী ‘সেন্টমার্টিন সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১১-০২৪১) নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে দুটি বাসই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই ‘যাতায়াত’ বাসের চালক সোহেল নিহত হন। তিনি নরসিংদী জেলার সদর উপজেলার শাহী প্রতাপ গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় গুরুতর আহত হন বাসটির হেলপার ইমন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। একই সঙ্গে সড়কে যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর