সিলেটে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল ৭ মাস বয়সী শিশুর
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫২ AM

সিলেটে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল ৭ মাস বয়সী শিশুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬/০৭/২০২৬ ০৩:২৩:২৬ PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল ৭ মাস বয়সী শিশুর


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকাল থেকে সোমবার সকালের মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় বলে সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম জানান।

মারা যাওয়া সাত মাস বয়সি জায়ান সুনামগঞ্জের ছাতক উপজেলার সালেহ আহমেদের ছেলে।

স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৬৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৫৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৪২২ জনের শরীরে হাম রোগের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮৪ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর