নবীগঞ্জে সিএনজি ও পিকআপের সংঘর্ষে আহত ৭জন
রবিবার, ১৭ মে ২০২৬, ১২:০২ PM

নবীগঞ্জে সিএনজি ও পিকআপের সংঘর্ষে আহত ৭জন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৪ ০৭:২৬:৫৪ AM

নবীগঞ্জে সিএনজি ও পিকআপের সংঘর্ষে আহত ৭জন


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৭জন আহত হয়েছেন। রবিবার (১৭ মার্চ) বিকালে নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের মাধবপুর নামক স্থানে দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় - কাজিরবাজার  থেকে হবিগঞ্জ গামী সিএনজিটি মাধবপুর নামক স্থান এলাকায় পৌঁছমাত্রই ইনাতগঞ্জ দিক থেকে আসা একটি  পিকআপ ঢাকা-মেট্রো ন-১২-৫৫৫৯ নাম্বারহীন সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৭ জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে  ৪জনকে আংশনকা জনক অবস্থায় সিলেট এজিএম উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আহতা হলেন,নবীগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মতিন, (৪২) জগন্নাথপুর উপজেলা হরিনাকান্দি গ্রামের দিপংকর দাশ (৪০) পিতা ডা: নলিনি, পলি রানী দাশ (৩০) স্বামী দিপংকর, অন্না রানী দাশ পিতা দিপংকর দাশ, ৪। রাজু দাশ (০৯) পিতা দিপংকর দাশ, সজলা রানী দাশ (৫৫) স্বামী চিত্ত রঞ্জন দাশ, শফির উদ্দিন (৪০) পিতা মৃত আ: সোবহান।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের  উদ্ধার করে। 

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, দুর্ঘটনাকবলিত পিকআপ ও  সিএনজিটি উদ্ধার করে নবীগঞ্জ থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আজকের সিলেট/সাগর/মিমো/

সিলেটজুড়ে


মহানগর