উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:৫২ PM

উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ১১:১৮:১৭ PM

উল্টো রথযাত্রা উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা


সিলেটের গোয়াইনঘাটে পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা মহোৎসব ২০২৬ উপলক্ষে গোয়াইনঘাটে পুজা উদযাপন ফ্রন্টের  এক মতবিনিময় সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১২টার দিকে রাধানগর শিববাড়িতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


​গোয়াইনঘাট উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক, কবি ও গীতিকার শিবেন চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব রনজিৎ দত্ত ও দীলিপ শর্মার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 


প্রধান অতিথি তাঁর বক্তব্যে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং রাধানগর শিববাড়ির বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন সাধনের আশ্বাস প্রদান করেন।


​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন: ​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ​মোঃ ওমর ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ​জসীম উদ্দিন, সাবেক ​লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, উপজেলা যুবদলের আহ্বায়ক ​অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী,সুহেল আহমদ, ইউপি সদস্য সাহেদ আহমদ, জাকারিয়া আহমদ, ​দেবব্রত ভট্টাচার্য, জাকারিয়া, ।


​এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমল চক্রবর্তী, পিন্টু চক্রবর্তী, সমীরণ কান্ত দেব, বিধান চন্দ্র, গোপাল বিশ্বাস, প্রদ্যোত চক্রবর্তী,  অংশু গুসাই, কৃপাময় দাস, , অপুল দাস মনন, অনিল বুর্নাজি, গুনমনি, শেরগুল গুসাই , স্বয়ন বোনার্জী, বিধু চন্দ, সাজন পাল, অরেশ দাস, কাজল পাল, নিকিল দে, সুমন দাস রিংকু, দীজেন দাস, হৃদয় চক্রবর্তী, প্রবাসী রাণী দাস,শ্রী হেপি ও বাবলী বৈদ্য প্রমুখ ।


​অনুষ্ঠানে বক্তারা উল্টো রথযাত্রা মহোৎসব অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের আশাবাদ ব্যক্ত করেন। ​এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখা ও স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ভক্তপ্রান সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

আজকের সিলেট/জেকেএস

সিলেটজুড়ে


মহানগর