বিয়ানীবাজারে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক ১
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫২ PM

বিয়ানীবাজারে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক ১

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৮/২০২৬ ০৪:০২:৫১ PM

বিয়ানীবাজারে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আটক ১


সিলেটের বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬০০ পিস ইয়াবাসহ অমিত বিশ্বাস (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে উপজেলার ১ নম্বর আলীনগর ইউনিয়নের খাসা গ্রামের গাছতলা পয়েন্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত অমিত বিশ্বাস জকিগঞ্জ উপজেলার বিপক গ্রামের দীগেন্দ্র বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বিয়ানীবাজার থানা পুলিশ উপজেলার ১ নম্বর আলীনগর ইউনিয়নের খাসা গ্রামের গাছতলা পয়েন্ট সিলেট-বিয়ানীবাজার সড়কের পাশে তারেকের দোকানের সামনে তল্লাশি চালিয়ে অমিত বিশ্বাসকে আটক করা হয়। তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। প্রতি পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে জব্দ করা ইয়াবার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/জেআই/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর