ধর্মপাশায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ PM

ধর্মপাশায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৯/২০২৬ ০৬:১৮:০৮ PM

ধর্মপাশায় কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার


সুনামগঞ্জের ধর্মপাশায় তুষার আহমেদ (২১) নামে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে তার পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের হাসপাতাল রোডের মালিবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

তুষার আহমেদ ওই এলাকার মো. মাহমুদুল হকের ছেলে। তিনি ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করতেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুপুরে ঘরের ভেতর তুষারকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে দ্রুত উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধর্মপাশার সহকারী পুলিশ সুপার এসএম ফজলে রাব্বী রাজিব বলেন, তুষারের মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর