শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

জুড়ীতে এমপি মিঠুর অর্থায়নে ৬০০ নারী শ্রমিক পেলেন রেইনকোট

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০৩:০৩:৫৩ অপরাহ্ন

জুড়ীতে এমপি মিঠুর অর্থায়নে  ৬০০ নারী শ্রমিক পেলেন রেইনকোট


মৌলভীবাজারের জুড়ী উপজেলায় তিনটি চা বাগানের স্থায়ী নারী চা শ্রমিকদের মধ্যে প্রায় ৬০০টি রেইনকোট বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠুর অর্থায়নে এসব রেইনকোট বিতরণ করা হয়।

শনিবার সকালে জুড়ী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ীর সহকারী কমিশনার (ভূমি) জোয়ার্দার আশিফ ইকবাল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সাবেক যুগ্ম সম্পাদক ও সংসদ সদস্যের একান্ত সচিব নজমুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম শেলু, সাগরনাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, সাবেক চেয়ারম্যান এমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত, ফুলতলা ইউনিয়ন বিএনপির নেতা ইমতিয়াজ গফুর মারুফ ও সেলিম উদ্দিন।

এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার সভাপতি এবং জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এস এম জালাল উদ্দীন। এ ছাড়া উপস্থিত ছিলেন জুড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেট মিররের জুড়ী উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান খানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

তিনটি চা বাগানের স্থায়ী নারী শ্রমিকদের মধ্যে রেইনকোট বিতরণের এ উদ্যোগ বৃষ্টির সময় তাঁদের কর্মক্ষেত্রে যাতায়াত ও কাজের ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর