শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

জৈন্তাপুরে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় পর্যটকবাহী বাস কাদে: আহত ৩

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/১০/২০২৬ ০২:৫০:৩৮ অপরাহ্ন

জৈন্তাপুরে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় পর্যটকবাহী বাস কাদে: আহত ৩


সিলেট-তামাবিল রোডে পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় পর্যটকবাহী একটি বাস কাদেপড়ে ৩ পর্যটক আহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া ১২টার দিকে জৈন্তাপুর উপজেলর ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তাৎক্ষনিক তাদের নাম পরিচয় জানা যায় নি।

পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, রাজবাড়ী থেকে ৬দিনের জন্য সিলেট ভ্রমনে এসেছিলেন কয়েকজন পর্যটক। তারা জাফলংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। দুর্ঘটনার সময়ে সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাক (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্র্রো ট ২২-৭৫০১ পর্যটকবাহী বাসটিকে (ঢাকা মেট্রো ব ১২-১৮৪৯) ধাক্কা দিলে বাসটি কাদে পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তামাবিল হাইওয়ে পুলিশ।

তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ এসআই নাজমুল বিষয়টি নিশ্চিত করেন।

আজকের সিলেট / জেকেএস

সিলেটজুড়ে


মহানগর