বিশেষ স্বাস্থ্যসেবা প্রদান এবং চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার লক্ষ্যে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল ও সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতি (SMKKS)-এর মধ্যে এক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সিলেট ইম্পেরিয়াল হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. সৈয়দ মুহাম্মদ মূসা, কাস্টমার কেয়ার ম্যানেজার সুমন আহমদ, অ্যাসিস্ট্যান্ট কাস্টমার কেয়ার ম্যানেজার জামিল বিন মো. মিজান চৌধুরী এবং ল্যাবরেটরি ইনচার্জ নাজমুল হাসান নিপু।
অন্যদিকে, সিলেট মহানগর কানাইঘাট কল্যাণ সমিতির (SMKKS) পক্ষে উপস্থিত ছিলেন সমিতির ভাইস চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী, জেনারেল সেক্রেটারি ডা. মো. মিসবাউল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আউয়াল চৌধুরী সিপার।
এ দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সমিতির সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে সদস্যরা চিকিৎসাসেবা গ্রহণে আরও সুযোগ-সুবিধা পাবেন এবং হাসপাতাল ও সমিতির মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আজকের সিলেট / জেকেএস









