সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সেলবরষ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর ।তিনি উপজেলার সেলবরষ ইউনিয়নের মাঠিকাটা গ্রামের হাজী মোঃ শাহ নেওয়াজের ছেলে।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি কয়েক বছর যাবৎ দুরারোগ্য ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছে জেলা ও উপজেলা বিএনপি, আওয়ামিলীগ সহ বিভিন্ন দল ও শ্রেণী পেশার মানুষ।
বুধবার বিকাল তিন ঘটিকায় বাদশাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়।
আজকের সিলেট/ডি/এসটি
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি 








