সিলেটের কোম্পানীগঞ্জে বাড়ির পাশে খাদে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি (পূর্বপাড়া) গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের নাম ইব্রাহিম আলী (২)। সে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ি (পূর্বপাড়া) গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এসময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর তার মা সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে কোথাও না পেয়ে বাড়ির পাশের খাদে ইব্রাহিমকে ভাসতে দেখেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান, বাড়ির পাশের একটি খাদে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
আজকের সিলেট/জেকেএস
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








