জৈন্তাপুর মনোনয়ন জমা দিলেন ১৭ প্রার্থী
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১২ PM

জৈন্তাপুর মনোনয়ন জমা দিলেন ১৭ প্রার্থী

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ০৮:২১:৪৬ AM

জৈন্তাপুর মনোনয়ন জমা দিলেন ১৭ প্রার্থী


আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করছেন ৫জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৮জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন সহ মোট ১৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।

রোববার মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিল।

উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু, ব্যবসায়ী এম ইসমাইল আলী (আশিক), প্রবাসী হোসেন আহমদ, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) বর্তমান ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মাওলানা কবির উদ্দিন, সাহাদ উদ্দিন (সাদ্দাম), নজরুল ইসলাম, আব্দুল খালিক, আব্দুল হক, সাবেক ছাত্রনেতা মাসুক উদ্দিন, শংকর দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান ও জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, সাবেক ভাইস-চেয়ারম্যান জয়মতি রানী, মোছা: পারভীন আক্তার ও সোনারা বেগম।

উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ রিপন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর