দক্ষিণ সুরমায় কে কোন প্রতীক পেলেন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১২ PM

দক্ষিণ সুরমায় কে কোন প্রতীক পেলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/০৪/২০২৪ ০৩:৪১:৫২ AM

দক্ষিণ সুরমায় কে কোন প্রতীক পেলেন


আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দক্ষিণ সুরমা উপজেলায় প্রতিক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন অফিস থেকে প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতিক বরাদ্দ দেয়া হয়।

দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দক্ষিণ সুরমায় চেয়ারম্যান পদে মো. মইনুল ইসলাম (আনারস), মোহাম্মদ জুয়েল আহমদ (ঘোড়া), মো, বদরুল ইসলাম (টেলিফোন), মোঃ শামীম আহমদ (মোটর সাইকেল) ও মো. সাহেদ মোশারফকে (কাপপিরিছ) প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ মাহবুবুর রহমান (মাইক), ফয়েজ আহমদ (তালা), আলী আছগর খাঁন শামীম (চশমা), নন্দন চন্দ্র পাল (টিউবওয়েল) ও মো. আব্দুর রহমানকে (উড়োজাহাজ) প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি (পদ্মফুল),  মোছা. হালিমা বেগম (কলস) ও মোছা. ফাহিমা বেগামকে (ফুটবল) প্রতিক বরাদ্দ দেয়া হয়।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর