আজ শ্রমিকদের অধিকার আদায়ের দিন
সোমবার, ১৮ মে ২০২৬, ০১:৫৪ AM

আজ শ্রমিকদের অধিকার আদায়ের দিন

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৪ ০৯:১৩:২৬ AM

আজ শ্রমিকদের অধিকার আদায়ের দিন


‘শ্রমিক-মালিক গড়বো দেশ; স্মার্ট হবে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে মহান মে দিবস পালিত হবে। শ্রমিকদের অধিকার আদায়ের ঐতিহাসিক ঘটনা সমৃদ্ধ মহান মে দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছে।

১৮৮৬ সালের এ দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য এবং দৈনিক আট ঘণ্টা কাজের দাবির আন্দোলনে শ্রমিকরা যে আত্মাহুতি দিয়েছিলেন, তাদের সেই আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বব্যাপী দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসাবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

এ দিবসের তাৎপর্য তুলে ধরে দৈনিক পত্রিকাসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে।

মে দিবসের তাৎপর্য তুলে ধরে এবারও একটি তথ্যবহুল ও দৃষ্টিনন্দন স্মরণিকা প্রকাশ করা হবে। মোবাইল অপারেটরের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরার জন্য ক্ষুদে বার্তা পাঠানো হবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর