মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, ট্রাক্টরচালককে ৫০ হাজার টাকা জরিমানা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ AM

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, ট্রাক্টরচালককে ৫০ হাজার টাকা জরিমানা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৯/২০২৬ ০৮:৪৪:৪৪ PM

মাধবপুরে অবৈধ বালু উত্তোলন, ট্রাক্টরচালককে ৫০ হাজার টাকা জরিমানা


হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ফারুক মিয়া (৩৫) নামে এক ট্রাক্টরচালককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার ওয়াহিদ মিয়ার ছেলে ফারুক মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর