ফেসবুকে হা-হা রিয়েক্ট নিয়ে যুবককে ছুরিকাঘাত
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:২১ AM

ফেসবুকে হা-হা রিয়েক্ট নিয়ে যুবককে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০২/০৫/২০২৪ ০৪:০৭:১১ AM

ফেসবুকে হা-হা রিয়েক্ট নিয়ে যুবককে ছুরিকাঘাত


শ্রীমঙ্গলে ফেসবুক স্টোরিতে ‘হা.হা..’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে স্বপ্ন দাশ নামে এক যুবককে ছুরিকাঘাতে আহত করা হয়েছে।

বুধবার রাতে পৌরশহরের কলেজ সড়কে এ ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে স্বপ্ন ও তানভীর হোসেনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তানভীর স্বপ্নকে ছুরি দিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্বপ্নের চিৎকারে এলাকার লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।

স্বপ্ন দাশ জানান, ফেসবুকে আমি একটা স্টোরি দেই। সেই স্টোরিতে তানভীর হা.হা.. রিয়েক্ট দেয়। হা.হা.. রিয়েক্ট দেওয়া নিয়ে তার সাথে আমার তর্ক হয়। পরে সে আমাকে আমার কর্মস্থল থেকে ডেকে নিয়ে ছুরি দিয়ে জখম করে। তানভীর শহরের কালীঘাট সড়কের ব্যবসায়ী মধু মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, এ ঘটনার এখনও কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর