দক্ষিন সুরমা লালাবাজারের দ্বি-পাক্ষিক স্কুলের বিপরীতে হেলুরোড গোলির 'মা' ভেরাইটিজ স্টোরের সামনে ফাকা জায়গায় তীর শিলং জুয়া খেলারত অবস্থায় ৪ জনকে গ্রেফতার করে পুলিশ (মেট্রোডিবি)। গ্রেফতারকৃতরা, মাসুক মিয়া (৩০),কেনু মিয়া (৪০),গিয়াস উদ্দিন (৩০),কুশিয়ার আলী (২৫)।
বৃহস্পতিবার বিকেল ৪ টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম বৃহস্পতিবার বিকাল ৪টায় দক্ষিন সুরমা লালাবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির এডিসি শাহরিয়ার আল মামুন আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করেন।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








