সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের অনুকূলে ১৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। বৃহস্পতিবার মধ্যনগর উপজেলার সহকারী রিটার্নং কর্মকর্তার তথ্যানুযায়ী আগামী ৫ই জুন অনুষ্ঠিত হবে মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচন।
চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃগিয়াস উদ্দিন তালুকদার,বীরমুক্তিযোদ্ধা মোঃনুরুল ইসলাম,আ.লীগের সহ-সভাপতি প্রবীর বিজয় তালুকদার দেবল,সহ-সভাপতি সজল কান্তি সরকার,আলহাজ্ব মোঃআব্দুর রাজ্জাক ভূঁইয়া,বরুণ কান্তি দাস গুপ্ত,দঃবংশীকুন্ডা ইপির সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান,মধ্যনগর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃআব্দুল আওয়াল মিছবাহ্।
ভাইস চেয়ারম্যান পদেও ৮জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন মধ্যনগর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার,দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের(সাবেক)সাংগঠনিক সম্পাদক সুজিত চন্দ্র তালুকদার,আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক মোঃজসীম উদ্দীন চৌধুরী,পংকজ আরেং,মোঃএমদাদুল হক খোকা,মোঃআনোয়ার হোসেন,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃহযরত আলী ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এনামূল হক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়ন জমা দিয়েছেন।একজন মধ্যনগর উপজেলা যুব-মহিলা লীগের সভাপতি শান্তা চৌধুরী ও অন্যজন সমাজকর্মী হনুফা আক্তার।
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস সহ তিনটি পদে সর্বমোট ১৮জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়তে মনোনয়ন দাখিল করেন।বিষয়টি নিশ্চিত করেন মধ্যনগর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।
আজকের সিলেট/প্রতিনিধি/জেকেএস
অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে 








