নগরীর দলদলি চা বাগান এলাকা থেকে থেকে ২০০ পুরিয়া গাজা ও ১০ লিটার চোলাই মদসহ শংকর দাশ (৪২) নামের ব্যক্তিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃত শংকর দলদলি এলাকার মৃত সিবা দাসের ছেলে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে দলদলি চা বাগানের নিমাই দাসের ঘর থেকে ডিবির এডিসি শাহরিয়ার আল মামুন ও এস আই মিল্টন রায় চৌধুরীর নেতৃত্বে একটি টিম তাকে আটক করে।
এসএমপির এডিসি (ডিবি) শাহরিয়ার আল মামুন আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আজকের সিলেট/এপি
নিজস্ব প্রতিবেদক 








