'অস্বাভাবিক' হোল্ডিং ট্যাক্স নিয়ে 'ফুসে উঠেছে' নগরবাসী
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০১ AM

'অস্বাভাবিক' হোল্ডিং ট্যাক্স নিয়ে 'ফুসে উঠেছে' নগরবাসী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০/০৫/২০২৪ ০৫:৪১:০০ AM

'অস্বাভাবিক' হোল্ডিং ট্যাক্স নিয়ে 'ফুসে উঠেছে' নগরবাসী


সিলেট সিটি কর্পোরেশনের নতুন এসেসমেন্টকে কেন্দ্র করে অস্বাভাবিক হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ফুসে উঠেছেন নগরবাসী। নগরজুড়ে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালন করতে শুরু করেছেন বিক্ষুবরা।

শুক্রবার দুপরেও নগরীর মজুমদার পাড়া এলাকাবাসী এর প্রতিবাদে নববন্ধন করেছেন । নগরীর শিবগঞ্জ এলাকায় এই প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব মহিবুস সাকুর ও আজিজুস সাকুরসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, এই হোল্ডিং এর মাধ্যমে অযৌক্তিকভাবে ট্যাক্সের বুঝা আমাদের কাঁধে চাপিয়ে দেয়া হচ্ছে। অবিলম্বে এই হোল্ডিং ট্যাক্স প্রত্যাহার করে যৌক্তিক ট্যাক্স নির্ধারন করার দাবি জানাচ্ছি।

সম্প্রতি নগরীর প্রায় পৌনে এক লাখ ভবনমালিকের গৃহকর ৫ থেকে ৫০০ গুণ পর্যন্ত বাড়িয়েছে সিটি করপোরেশন। গত ৩০ এপ্রিল থেকে সিটি করপোরেশন নতুন নির্ধারিত গৃহকর অনুযায়ী ভবনমালিকদের গৃহকর পরিশোধের নোটিশ দেওয়া শুরু করে। নতুন গৃহকরে আবাসিক ভবনের প্রতি বর্গফুট পাঁচ টাকা ও বাণিজ্যিক ভবনের প্রতি বর্গফুটের জন্য আট টাকা নির্ধারণ করা হয়েছে।

একলাফে ‘অসহনীয়ভাবে’ গৃহকর বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ভবনমালিকেরা। এ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ ও অসন্তোষ। নগরবাসী দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি তুলেছে।

ইতিমধ্যে বিষয়টি নিয়ে নগরীর প্রায় প্রতিটি ওয়ার্ডের বাসিন্ধারা প্রতিবাদ মুখর হয়ে উছেঠেন। বুধবার রাতেও দক্ষিণ সুরমার নসিবা খাতুন উচ্চ বিদ্যালয়ে প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনও বিষয়টি নিয়ে বেশ সরব ভূমিকা রাখছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর