প্রত্যাশা-২ প্রকল্পের জেলা পর্যায় অবহিতকরণ সভা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০১ AM

প্রত্যাশা-২ প্রকল্পের জেলা পর্যায় অবহিতকরণ সভা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩/০৫/২০২৪ ০৫:৫৭:৫২ AM

প্রত্যাশা-২ প্রকল্পের জেলা পর্যায় অবহিতকরণ সভা


সিলেটে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক পরিচালিত 'প্রত্যাশা ২' প্রকল্পের জেলা পর্যায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেনসহ অভিবাসন বিষয়ের সাথে সম্পৃক্ত সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোমবার সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, 'প্রত্যাশা ২' প্রকল্পটি ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে এ প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। বিদেশগামী নারী ও পুরুষদের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা তৈরি করা, বিদেশ ফেরত অভিবাসীদের কাউন্সিলিং করা পাশাপাশি তাদেরকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করাই এই প্রকল্পের লক্ষ্য বলে জানান তারা।

চলমান এ প্রকল্পের মাধ্যমে সুবিধা লাভ করেছেন সিলেটের বিভিন্ন এলাকার বিদেশ ফেরত নারী পুরুষেরা। এসকল সুবিধা ভোগীরা বলেন, প্রত্যাশা ২ প্রকল্পটির মাধ্যমে তারা ঘুরে দাঁড়িয়েছেন। বিদেশ থেকে নিঃস্ব হয়ে ফিরে আসার পর এ প্রকল্পের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করতে পেরেছেন বলেও জানান সুবিধাভোগীরা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর