গোয়াইনঘাটে শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছে
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭ PM

ভোটারদের আনাগোনা উপস্থিতি কম টের পাচ্ছে

গোয়াইনঘাটে শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছে

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৪ ০১:৫৬:২৭ AM

গোয়াইনঘাটে শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছে


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে গোয়াইনঘাট উপজেলায়। 

মঙ্গলবার সকাল আট টায় একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। কোনো বিরতি ছাড়া চলবে বিকেল চারটা পর্যন্ত।

ভোটগ্রহণ শুরু হওয়ার পর ইতোমধ্যে প্রায় কয়েকঘণ্টা পেরিয়ে গেছে। অনেকটা নিরুত্তাপ ভোটগ্রহণ চলছে। তবে ভোটার উপস্থিতি হার কম।

অনেক এলাকায় সকাল থেকে কেন্দ্র ফাঁকা লক্ষ্য করা গেছে। কোথাও কোথাও কয়েক ঘণ্টায়ও বাক্সে তুলনামুলক ভোট কম পড়েছে। যদিও নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, সকালে অনেক এলাকায় গরমের কারনে আশানুরূপভাবে উপস্থিতি হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানান।

গোসাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়( ফতেহপুর ইউনিয়ন) ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি কম। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়ার আশা করছেন সংশ্লিষ্টরা। এই ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে ১২২৬ টি। এখানে ২ ঘন্টায় ভোট পড়েছে মাত্র ১০০টি। নতাই কেন্দ্রের নিরাপত্তা ও ভোটগ্রহণ কর্মকর্তারা অলস সময় পার করছেন। 

সকাল সাড়ে ১০ টা, ডৌবাড়ী প্রাথমিক বিদ্যালয় (ডৌবাড়ী ইউনিয়ন) ভোটকেন্দ্র : ভোটার উপস্থিতি একেবারেই কম। কোনো লাইন নেই। মোট ভোটার সংখ্যা ২৮৫৯টি এর মধ্যে কাস্ট হয়েছে ২৫০ টি। তবে বেলা বাড়ার বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন কেন্দ্রগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তারা।

নিহাইন তাহিরিয়া মাদরাসা (ডৌবাড়ী ইউনিয়ন) সকাল ১১ টায় অন্যান্য ভোটকেন্দ্রের চেয়ে ভোটারদের উপস্থিতি মোটামুটি ভালো আড়াই ঘন্টায় ভোট পড়েছে ৩৯৮ টি। এই ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩২২৩টি।

লামাদুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয় (ডৌবাড়ী ইউনিয়ন) সকাল সাড়ে ১১ টায় ৩৫০ টি।

মোট ভোটার ৩৮৭২টি।

কামাইদ সরকারি প্রাথ বিদ্যালয় (ডৌবাড়ী ইউনিয়ন)কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি মোটামুটি ভালো। ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মোটামুটি ব্যাস্ত সময় পার করছেন। মোট ভোটার ৪৪০৮টির ভোট পড়েছে ৬৫০টি।

অনেকে বলছেন, জাতীয় নির্বাচনের পর উপজেলা পরিষদ নির্বাচনও ঘোষণা দিয়ে বর্জন করেছে দেশের সবচেয়ে বড় বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপি ও সমমনা দলগুলো। এতে নির্বাচন অনেকটা প্রতিদ্বন্দ্বিতার আমেজ হারিয়েছে।

এদিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পুলিশ বাহিনীর পাশাপাশি সকল পর্যায়ের আইনি নিরাপত্তা টহল জোরদার রয়েছে।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর